একুশে টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধির পদক পেলেন বিকুল চক্রবর্তী

June 23, 2019,

স্টাফ রিপোর্টার॥ একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী ২০১৮ সালে একুশে টেলিভিশনের সারা দেশের শ্রেষ্ঠ প্রতিনিধির পদক পেয়েছেন। ঢাকা কারওয়ান বাজারস্থ একুশে টেলিভিশন মিলনায়তনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সম্মাননা প্রদান করেন।

২২ জুন শনিবার সকালে একুশে টেলিভিশনের এমডি মেজর জেনোরেল(অব)মোহাম্মদ আলী শিকদার এর সভাপতিত্বে এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম খালিদ এম.পি। এ সময় বক্তব্য দেন একুশে টেলিভিশনের হেড অফ নিউজ মোহসীন আব্বাস, সিনিয়র সাংবাদিক আবেদ খান, একুশের চিফ নিউজ এডিটর রঞ্জন সেন, জয়েন্ট নিউজ এডিটর বুলবুল চৌধুরী ও একুশের ন্যাশনাল ডেস্ক ইনচার্জ  মুসফিকা নাজনীন।

সম্মেলনে সারা দেশের প্রতিনিধি ছাড়াও আরো বিভিন্ন পদবীর সাংবাদিক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে সাংবাদিক বিকুল চক্রবর্তী এ সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।

 উল্লেখ্য বিকুল চক্রবর্তী দীঘ ২৫ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বর্তমানে ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) মৌলভীবাজার ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সমপাদকের দায়িত্বে রয়েছেন।  একই সাথে দৈনিক ভোরের কাগজের স্টাফ রিপোর্টার ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ডেইলি ইন্ডাস্ট্রির মৌলভীবাজার জেলা প্রতিনিধি। বিকুল চক্রবর্তী এর আগে  বৃক্ষ ও জীববৈচিত্র সংরক্ষনে  বৃক্ষ রোপনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৪ এ ভূষিত হন। ২০১৮ সালে দৈনিক ভোরের কাগজের সারা দেশের শ্রেষ্ঠ কাগজ প্রতিবেদক এর সম্মাননাও পান তিনি। এ ছাড়াও মুক্তিযুদ্ধের আলোকচিত্র সংগ্রহ ও প্রদর্শনীর জন্য একাধিক সম্মাননা পান।

শ্রেষ্ঠ প্রতিনিধি হওয়া প্রসঙ্গে বিকুল চক্রবর্তী বলেন, ভোরের কাগজের পর একুশে টেলিভিশনের এই সম্মাননা পাওয়ায় তার আগামী দিনের কর্মস্পৃহা বাড়াবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com