চা শ্রমিকদের মাঝে ৫১লাখ টাকার চেক বিতরণ

June 24, 2019,

সাইফুল ইসলাম॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর অন্তর্গত চা শ্রমিকের জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় চা শ্রমিকের মাঝে এককালীন অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
২৩ জুন রবিবার দুপুরে উপজেলার কালিঘাট ইউনিয়নের ৫১ লাখ টাকার চেক চা শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়।
উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.সুয়েব চৌধুরী সভাপতিত্বে চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। এসময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো.আব্দুস ছালেক,যুবলীগ সভাপতি ছালিক আহমদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রাণেশ গোয়ালাসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
কালিঘাট ইউনিয়নের ৮ টি চা বাগানের ১ হাজার ২৫ জন চা শ্রমিকদের মাঝে ৫ হাজার টাকা করে মোট ৫১ লক্ষ ২৫ হাজার টাকা চেক বিতরন করা হয়।
তারমধ্যে কাকিয়াছড়া চা বাগানে ৭৯, খাইছড়া বাগানে ৯৭, জাগছড়ায় ১৭৫, ভূরভুরিয়া ১১৩, ভাড়াউড়া ২৩৪, বিলাশ ছড়া ৬০, লাখাইছড়ায় ১৫৫ এবং সোনাছড়া চা বাগানে ১১২ জন চা শ্রমিকদের মাঝে এই অর্থের চেক প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com