শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে সাপ্তাহ ব্যাপী বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

June 27, 2019,

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে উদ্বোধন করা হয়েছে সপ্তাহব্যাপী ফলজ বৃক্ষের চারা রোপন কর্মসূচী।

২৭ জুন বৃহস্পতিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে শহরের হবিগঞ্জ সড়কের পাশের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়ে  গাছের চারা লাগিয়ে দেওয়ার মাধ্যমে এই বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকতা (ইএনও) নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য বিভাগের অবসর প্রাপ্ত পরিচালক ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা আজিজুল হক রাজন। এ বৃক্ষ রোপন কর্মসূচীতে বিশেষ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক, মৌলভীবাজার টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ সহসভাপতি ও একাত্তর টিভির মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ রিয়ন, মানবাধিকার কর্মী এস কে দাশ সুমন ও কাতার প্রবাসী সমাজকর্মী সুব্রত চক্রবর্তী প্রমুখ।

কর্মসূচীর প্রথম দিন উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয়, শ্রীমঙ্গল থানা, উপজেলা প্রাণী সম্পদ অফিস, ভূমি অফিস, তহসীল অফিস ক্যাম্পাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি কার্যালয় প্রাঙ্গনে গাছ লাগানো হয়।

ইএনও নজরুল ইসলাম বলেন, পরিবেশকে বাচাতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। সে জন্য বেশি করে বৃক্ষরোপণ করতে হবে। এ কাজে গণসচেতনতা সৃষ্টির বিকল্প নেই। শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের এই উদ্যোগে আশা করছি অন্যেরাও অনুপ্রানিত হয়ে বৃক্ষরোপনের কাজে এগিয়ে আসবে।

প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, দৃশ্যত মনে হয় দেশে প্রচুর পরিমান  বৃক্ষ রোপন হচ্ছে,  কিন্তু যে হারে বৃক্ষকর্তন হচ্ছে তা রোপনের চেয়ে অনেক বেশি। তাই আমাদের বেঁচে থাকার জন্য শুধু প্রেসক্লাব নয় সকল সংগঠনকেই বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নেয়া উচিত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com