শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ভাই রেস্টুরেন্ট জরিমানা

July 3, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ভাই রেস্টুরেন্ট কে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
৩ জুলাই বুধবার দুপুরে মৌলভীবাজার সহকারী কমিশনার নিলুফা ইয়াসমিন এর পরিচালনায় এই ভ্রাম্যমান আদালতটি পরিচালিত হয়। এসময় শহরের ভানুগাছ সড়কের পাঁচভাই রেস্টুরেন্টে গিয়ে জরিমানা করেন তারা।
মৌলভীবাজার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন চৌধুরী বলেন, মেয়াদ উত্তির্ন পন্য রাখা ও কর্তব্যে অবহেলার কারনে তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণের ৫৩ ধারায় ১৫ হাজার টাকা জড়িমানা করা হয়। এধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com