শ্রীমঙ্গরের উত্তরসুর এলাকা থেকে তিন ডাকাত আটক

শ্রীমঙ্গল প্রতনিধি॥ শ্রীমঙ্গরের উত্তরসুর এলাকা থেকে আন্ত: জেলা ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুইটি রামদা, একটি দেশীয় পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্বার হয়।
বৃহস্পতিবার ৪ জুলাই রাত ১১টায় শ্রীমঙ্গল থানায় এক প্রেস বিফিং করে ওসি তদন্ত সোহেল রানা বলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে অফিসার ইনচার্জ আব্দুস ছালেক, এসআই আব্দুল মালেক (পিপিএম), এসআই ফজলে রাব্বী সঙ্গীয় ফোর্স সহ শ্রীমঙ্গল থানাধীন দক্ষিণ উত্তরসুর সাকিনস্থ রেল ব্রীজ সংলগ্ন এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় ডাকাত মোঃ খোকন গাজী (৪৫), পিতা-সাদেক গাজী, সাং-ইছলি থানা-ও জেলা-চাঁদপুর, ২। মোঃ ছোবহান মিয়া (৪০), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-লংগুরপাড়, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার, ও মোঃ সুজন মিয়া (২৮), পিতা-মোঃ জহুর আলী, সাং-ডেওয়াতলী, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ এদের গ্রেপ্তার করা হয়।
এ সময় অন্যান্য ডাকাত পালিয়ে যায়। এদিকে পলাতক ডাকাতদের ধরতে এবং তাদের ব্যবহৃত অস্ত্র উদ্বার করতে তারা বিভিন্ন অভিযান পরিচালনা করে একটি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ এবং এবং দুইটি রামদা উদ্বার হয়। তবে পালিয়ে যাওয়া ডাকাতদের আটকের তৎপরকা অভ্যাহত আছে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন, আটকের পর তাদের নিয়ে তারা বিভিন্ন জায়গায় অভিযান করেছেন। তিনি জানান, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা হয়েছে।



মন্তব্য করুন