শ্রীমঙ্গলে ইসকন মন্দিরে চুরি

July 7, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইসকন এর মন্দিরে চুরি হয়েছে।

৬ জুলাই শনিবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার সবুজবাগ এলাকার ইসকনের পরিচালিত শ্রীশ্রী নিতাই গৌর জিউর মন্দিরের গুন্ডিচা মন্দিরে এই ঘটনাটি ঘটে। ঘটনার পর প্রশাসনের কর্মকর্তারা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

ইসকন শ্রীমঙ্গল এর প্রচার সম্পাদক সংকীর্তন প্রাণ নিতাই দাস বলেন, রথযাত্রা উপলক্ষে মন্দিরে নয় দিনব্যাপী অনুষ্টান চলছে। শনিবার দিবাগত রাতে চুরেরা মন্দিরের পিছনের দিকের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করে। মন্দিরের কাঠের দান বাক্স মন্দিরের পিছনে নিয়ে গিয়ে ভেঙ্গে  আনুমানিক ২৫০০০ টাকা নিয়ে যায়। এসময় হারমোনিয়াম, খুল, করতাল, মন্দিরের  মূল্যবান দ্রব্যাদি চুরি করে নিয়ে যায় তারা।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, এই বিষয়ে তারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখছি। মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com