রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল এর কমিটি গঠন সভাপতি সুমন সম্পাদক নাসিম
July 11, 2019,

বিকুল চক্রবর্তী॥ রোটারী ক্লাব অব শ্রীমঙ্গল-এর ২০১৯-২০ অর্থবছরের নতুন কমিটি ও তাদের আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়েছে। ১০ জুলাই বুধবার রাতে ক্লাবের সকল সদস্যদের উপস্থিতিতে তা গৃহিত হয়। এবছর সভাপতি নির্বাচিত হন সৈয়দ আতাউল আম্মিয়া সুমন ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শাহ্ আরিফ আলী নাসিম।
শহরের কলেজরোডস্থ ক্লাব মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে ১২ সদস্যের এ নতুন কমিটিকে সবাই অভিন্দন জানান এবং আগামী একবছরের জন্য বিভিন্ন সমাজসেবা মুলক কর্ম পরিকল্পনা গ্রহন করেন।



মন্তব্য করুন