কোরবানীর প্রাণীর হাটে ভোক্তা অধিকারের অভিযান এবং জরিমানা

August 11, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বসা কোরবানীর প্রাণীর হাটে সোমবার ১১ আগস্ট ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক তদারকি অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন মৌলভীবাজার জেলা প্রাণী হাসপাতালের ভেটেরিনারি সার্জন ডা. নিরোদ চন্দ্র সরকার ও শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স। অভিযানকালে আজমল আহমদ চৌধুরী নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে ভৈরবগঞ্জবাজারে অবস্থিত ভৈরবগঞ্জ হাটবাজারের ইজারাদারকে আইন লঙ্গনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। আইন অনুযায়ী জরিমানার ২৫% হারে ৫ হাজার টাকা আজমল আহমদ চৌধুরীকে প্রদান করা হয়। একই সাথে কিছু অসুস্থ্য প্রাণী বিক্রয় না করার জন্য হাট থেকে বের করে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com