শ্যামলী পরিবহনের এমডি  ও শ্যামলী ফুড প্রডাক্টস এর মালিককে নিয়ে চক্রান্তের প্রতিবাদে ঢাকা মোহাম্মদপুর থানায় জিডি

August 12, 2019,

বিকুল চক্রবর্তী॥ দেশের সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার পায়তারায় লিপ্ত হয়েছে একটি চক্র, এমনই অভিযোগ করে ঢাকা মোহাম্মদপুর থানায় ১১ আগস্ট রোববার একটি সাধারণ ডায়েরী করেছেন শ্যামলী পরিবহনের এমডি ও শ্যামলী ফুড প্রডাক্টস এর স্বত্তাধিকারী  রমেশ চন্দ্র ঘোষ। তিনি জানান, তাঁর নাম করে অজ্ঞাত এক ব্যাক্তির ভিডিও ভয়েজ বিভিন্ন ব্যাক্তিগত ও গ্রুপ ফেইসবুক পেইজে ভাইরাল করা হয়েছে।

যা হাজার হাজার ফেইসবুক আইডি থেকে শেয়ার করছেন এবং সেখানে আপত্তিকর মন্তব্য করছেন। তিনি বলেন, এই ভিডিওটি দেখলে বুঝাযায় যা একটি চক্রান্ত।  সাধারণ ডায়েরীতে তিনি উল্লেখ করেছেন এরকম মিথ্যাচার শুধু তাঁর ব্যাক্তিগত সুনামই নষ্ট করার পায়তারা নয় এটি তাঁর ব্যবসায়ীক সুনাম নষ্ট করারও একটি চক্রান্ত। অন্যদিকে এটি বাংলাদেশের বর্তমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার একটি গভির চক্রান্ত বলে তিনি সাধারণ ডায়েরীতে উল্লেখ করেন। (মোহাম্মদপুর থানা জিডি নং- ৭৭১-তাং-১০/০৮/২০১৯ ইং। এদিকে ওই ফেইস বুক লিংক গুলো ওপেন করে দেখা যায় ভিডিওতে যে ব্যাক্তি বক্তব্য দিচ্ছেন ওই ব্যাক্তির চেহারা ও কন্ঠের সাথে শ্যামলী পরিবহনের এমডির চেহারা ও কন্ঠের কোন মিল নেই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

১টি মন্তব্য “শ্যামলী পরিবহনের এমডি  ও শ্যামলী ফুড প্রডাক্টস এর মালিককে নিয়ে চক্রান্তের প্রতিবাদে ঢাকা মোহাম্মদপুর থানায় জিডি”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com