সাহিত্য সাময়িকী ছন্দপাতা পরিবারের ঈদ পূনর্মিলনী

August 18, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত সাহিত্য সাময়িকী ছন্দপাতার সম্পাদকীয় প্যানেলের নির্বাহী দায়িত্বশীলদের নিয়ে এক দায়িত্বশীল সভা ও ঈদ পূনর্মিলনী ১৮ আগস্ট মৌলভীবাজার শহরস্থ দিল্লী রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ছন্দপাতার সার্বিক ব্যবস্থাপনা সম্পাদক মুহাম্মদ আশিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছন্দপাতার উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। ছন্দপাতার সম্পাদক হাসান মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ছন্দপাতার নির্বাহী সম্পাদক মুস্তাকিম আল মুনতাজ, সহকারী সম্পাদক মুজাহিদুল ইসলাম, সৈয়দ রেজওয়ান মুজাদ্দিদ , মনিরুল ইসলাম জহির বর্ণভী। ছন্দপাতার প্রকাশনাকে সর্বত্র ছড়িয়ে দেয়া, পাঠক ফোরাম গঠনসহ সর্বমহলে পাঠকপ্রিয় করার লক্ষ্যে বিভিন্ন অ্যজেন্ডা নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com