বৃক্ষ রোপন করে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষকে সাংবাদিক বিকুল চক্রবর্তীও অভিবাদন

August 22, 2019,

স্টাফ রিপোর্টার॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষকে স্বাগত জানিয়ে গাজীপুরের শ্রীপুর বঙ্গবন্ধু সাফারি পার্কে রোপন করা হয়েছে বিভিন্ন জাতের বিরল প্রজাতির একশত বৃক্ষ চারা।

২২ আগস্ট বৃহস্পতিবার সকালে বৃক্ষ সংরক্ষনে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে ও সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সহযোগীতায় এ বৃক্ষরোপনে অংশনেন র‌্যাব ফোর্স হেডকোয়াটারের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ গাউছুল আজম, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, সাংবাদিক বিকুল চক্রবর্তী, রুপালী ইন্সুরেন্স এর ম্যানেজার মহিমানন্দ চক্রবর্তী, সাংস্কৃতিককর্মী নাছিমা আক্তার ও শিক্ষিকা চৈতালী চক্রবর্তী।

বৃক্ষ রোপনকালে  সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সাফারি পার্কের উদ্যোগে বছর ব্যাপী ২০ হাজার চারা রোপনসহ বিভিন্ন কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। আজ জীববৈচিত্র সংরক্ষনে ভূমিকা রাখা মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক বিকুল চক্রবর্তীর উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের আগমনকে স্বাগত জানিয়ে এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়।

এ সময় সাংবাদিক বিকুল চক্রবর্তী জানান, যিঁনি আমাদের এই বাংলাদেশ উপহার দিয়েছেন সেই হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মকে আমাদের মননে লালন করতে হবে। তাঁর জন্ম শতবর্ষকে আলোকময় করে তুলতে আমাদের  সকলের শতস্ফুর্ত উদ্যোগ নেয়া প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com