শ্রীমঙ্গলে ইয়াবাসহ গ্রেফতার ২

August 24, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯।

বুধবার বিকাল ৩টায় শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামের আসামি সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ০২ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, শ্রীমঙ্গলের বেলতলী গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো. মইনউদ্দিন (৩২) ও একই এলাকার কামাল মিয়ার স্ত্রী সুরমা বেগম (৩০)। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাজিদ মিয়া (৪৭) ও শামীম মিয়া (২৮) নামে ২জুন আসামি পালিয়ে যায় বলে জানায় র‌্যাব।

বৃহস্পতিবার ২২ আগস্ট র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল  লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা এলাকায় মাদক ব্যবসায়ী গ্রেফতার অভিযান পরিচালনা করে। এই অভিযানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন বেলতলী গ্রামের আসামি সাজিদ মিয়ার বসত ঘরের ভিতর থেকে ১ হাজার ৫০ পিস ইয়াবাসহ ২ জন আসামিকে গ্রেফতার করা হয়। এসময় ২ জন আসামি পালিয়ে যায়। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com