ওরা এখন স্কুলে পড়ার স্বপ্ন দেখছে

August 24, 2019,

বিকুল চক্রবর্তী॥ ওরা এখন লেখাপড়া করবে। শিক্ষার আলোয় আলোকিত হবে। এই স্বপ্নে বিভোর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ী এলাকার লংলিয়াছড়া গ্রামবাসী।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রয়েছে বিশাল একটি অংশ পাহাড় বেষ্টিত। আর সেই সব জনপদে এখনও রয়েছে রাস্তাঘাটের সমস্যা। আর গ্রামের আশে পাশে কোন বিদ্যালয় না থাকায় এবং যোগাযোগ বিচ্ছিন্নতার কারনে দূরের স্কুলেও লেখা পড়া করানো ছিলো খুব কষ্ট সাধ্য। তাই ওই গ্রামের অধিকাংশ শিশু কিশোররাই শিক্ষার আলো বঞ্চিত।

এই অবস্থায় এ সকল শিশু কিশোরদের শিক্ষার আলোয় আলোকিত করতে সেতুবন্ধন হোয়াটসআপ গ্রুপের অর্থায়নে চালু করা হচ্ছে লাইংলাছড়া সেতুবন্ধন বে. সরকারী প্রাথমিক বিদ্যালয়।

২৪ আগস্ট শনিবার সকালে লাইংলা ছড়ায় এ প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মান কাজের উদ্বোধন করেন সেতুবন্ধন হোয়াটসআপ গ্রুপের প্রতিষ্টাতা লন্ডন প্রবাসী রেফুল মিয়া। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, ইউপি সদস্য রিপন রায় ও স্থানীয় বাসিন্দারা।

ভবনের কার্যক্রম উদ্বোধন শেষে লেখাপড়া শুরু করতে এলাকার অর্ধশতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে বই খাতা কলম ও স্কুল বেগ বিতরণ করেন সেতুবন্ধন হোয়াটসআপ গ্রুপের নেতারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com