পর্যটন শহর শ্রীমঙ্গলের রাস্তায় ও ড্রেনে ময়লা ফেললে এখন থেকে জরিমানা

August 26, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল পৌরসভার ভিতরে রাস্তায় ও ড্রেনে ময়লা ফেললে এখণ থেকে জরিমানা গুনতে হবে শহরবাসীকে।

২৬ আগস্ট সোমবার সকালে শ্রীমঙ্গল পৌরসভায় কাউন্সিলর ও সূধীজনের সাথে এক বৈঠকে এ সিন্ধান্ত নেন পৌর মেয়র মহসীন মিয়া মধু। পরে শহরে বের করা হয় মাইকিং।

এ ব্যাপারে শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু জানান, ড্রেনে ময়লা না ফেলার জন্য এর আগেও মাইকিং করা হয়েছে। কিন্তু একশ্রেণীর মানুষ এ আদেশ তোয়াক্কা না করে তারা সকল ময়লা পানি নিস্কাসনের ড্রেনে ফেলেদেন। এতে ড্রেন ভরে গিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। তাই এবার যারা আইন মানবেন না তাদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে। তিনি জানান, শুধু জলাবদ্ধতা নিরসন ও পরিচ্ছন্ন পরিবেশ নয় এর জন্য আমরা রক্ষা পাবো এডিস মশার বংশ বিস্তার থেকেও।

তিনি বলেন, শহরবাসী ও ব্যবসায়ীদের মাইকিং করে জানানো হয়েছে তাদের প্রতিদিনের ময়লা পলিব্যাগে ভরে রাখতে। সকালে ভ্যান গাড়ি নিয়ে আসবে। এ জন্য ভ্যানগাড়ির সংখ্যাও বাড়ানো হয়েছে। তবে ব্যবসায়ী নেতারা জানান, ময়লাগুলো রাতে দোকান বন্ধকরার সময় অথবা সকাল ১০টায় দোকান খোলার পর ব্যবসা প্রতিষ্টানের বর্জ সংগ্রহ করলে তাদের জন্য সুবিধা হয়। না হলে রাতে প্রত্যেক সড়কে কোথাও জমা রাখার জন্য জায়গা নিধারণ করে দেয়ার।

এ ব্যাপারে পৌরসভার কাউন্সিলার মীর এম এ সালাম জানান, শহরে রাতে ময়লা রাখার কয়েকটি পয়েন্ট নিধারণ করা আছে যেখান থেকে ভোর বেলা ময়লা সংগ্রহ করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com