শিক্ষককে সংবর্ধনা
August 27, 2019,

তোফায়েল পাপ্পু॥ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ সিলেট বিভাগে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছান-কে সংবর্ধনা দেয়া হয়েছে।
মঙ্গলবার ২৭ আগস্ট দুপুর ১২ টায় মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব সেলিম আহমেদের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলে শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন প্রমুখ।
অনুষ্ঠান শেষে মোহাজেরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাছানের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।



মন্তব্য করুন