মহাভারতের  আলোকে আজকের বিশ্ব- শীর্ষক আলোচনা সভা

August 29, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির  উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে মহাভারতের  আলোকে আজকের বিশ্ব- শীর্ষক আলোচনা সভা।

২৮ আগস্ট বুধবার রাতে শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সেমিনার হলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব।

হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাাখার সাধারণ সম্পাদক ডা: হরিপদ রায়ের সভাপতিত্বে ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান, অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল, ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, আওয়ামীলীগ নেতা অর্ধেন্দু দেব, ডা: বিনেন্দু ভৌমিক ও এডভোকেট নৃত্য গোপাল গোম্বামী।

সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট কিশোরী পদ দেব শ্যামল। তিনি “ভগবান শ্রীকৃষ্ণই কল্যাণ রাষ্ট্রের জনক” শীর্ষক একটি প্রবন্ধও পাঠ করেন।

এ সময় ভগবান শ্রীকৃষ্ণের রাজনৈতিক ভূমিকা শীর্ষক বিশেষ বক্তব্য উপস্থাপন করেন শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু দেব।

মহাভারত ও বিজ্ঞান শীর্ষক আলোচনায় অংশনেন ডা: বিনেন্দু ভৌমিক। মহাভারত ও বর্তমান সমাজে এর প্রতিফলন বিষয়ে বিশেষ আলোচনায় অংশনেন অ্যাডভোকেট নৃত্য গোপাল গোস্বামী।

মাহাভারত ও বর্তমান বিশ্বের বিজ্ঞান নিয়ে আলোচনা করেন ডা: বিনেন্দু ভৌমিক। আর মহাভারতই জীবন বিষয়ে বিষদ আলোচনা করেন শ্রীমঙ্গল হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অজয় দেব।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যদেন প্রকৌশলী তুষার সরকার। এ ছাড়াও ভিন্ন ভিন্ন বিষয় নিয়ে আলোচনায় অংশনেন অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, শিক্ষক অঞ্জন দেব, শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, কবি নয়ন লাল দেব, মুকুল দেব রায়, বকুল পাল, দিজেন্দ্র লাল রায়, জগদীশ চৌধুরী, ভানু পাল, প্রধান শিক্ষক অনুপ দেব, সাংবাদিক এসকে দাশ সুমন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বর্ধন, যুবউন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, অ্যাডভোকেট অ¤¬ান দেব রাজু, ন্যাপ নেতা সাংবাদিক চৌধুরী নিহারেন্দু হোম, সাংবাদিক শিমুল তরফদার ও বিক্রমজিৎ বর্ধন।

সন্ধা ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত টানা এ আলোচনাসভায় উঠে আসে ৫ হাজার বছর আগের মহাভারতের বিভিন্ন বিষয়াদি যার অনেক কিছুই বর্তমান বিশ্বে সাথেই বাস্তবতা রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com