মাদক, চোরাচালান প্রতিরোধ ও সীমান্ত অপরাধ বন্ধে শরীফপুর সীমান্তে  বিজিবির জনসচেতনতামূলক মতবিনিময় সভা

August 29, 2019,

বিকুল চক্রবর্তী॥ জঙ্গী আস্তানা সম্পর্কে তথ্য দিন, সীমান্ত এলাকার অপরাধ দমনে সচেতন হোন।মানদককে না বলুন, সুস্থ্য সুন্দর দেশ গড়–ন।  এসইসব স্লোগান নিয়ে সীমান্ত এলাকায় মাদক পাচার, সেবন, বিক্রি, চোরাচালন প্রতিরোধে শ্রীমঙ্গলস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৬ নং ব্যাটেলিয়নের উদ্যোগে মৌলভীবাজারের কুলাউার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ির সহযোগিতায় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর অংশ গ্রহনে এক জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

২৯ আগস্ট বৃহস্পতিবার সকাল ১১টায় বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল মো. জোবায়ের হাসনাৎ-এর সভাপতিত্বে দত্তগ্রাম সরকারি প্রাথমকি বিদ্যালয় প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজিবি ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচারক মোহাম্মদ শাহাজাহানের সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বিজিবি ৪৬ নং ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ইয়ারদাউস হাসান, শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. জুনাব আলী, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের প্রতিনিধি ফোয়াদ আলম।

সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভবাক (মা-বাবা)দের উপস্থিতিতে স্থানীয় জনসাধারণের সাথে চোরাচালান প্রতিরোধ, মানব পাচার প্রতিরোধ এবং মাদক প্রতিরোধ বিসয় সমূহের ব্যাপারে সবার সহযোগিতা কামনা করা হয়। বিজিবি কর্মকর্তা ছাড়াও উপস্থিত বক্তারা বলেন, দেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। আর এর মাঝে এখন একটি বড় বাঁধা হচ্ছে চোরাচালান, মানব পাচার, মাদক পাচার, সেবক ও বিক্রি এবং সীমান্ত অপরাধ। এসব অপরাধ দমনে স্থানীয় সবাইকে সচেতন হয়ে প্রতিরোধ করতে হবে।

সরাসরি প্রতিরোধে সমস্যা সমস্যা মনে হলে এলাকাবাসী যেন গোপনে স্থানীয় বিজিবি কমান্ডারের কাছে তথ্য দিয়ে সহায়তা করেন।

এছাড়া দত্তগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিরি উদ্যোগে সামিয়ানা টাঙিয়ে  বৃহস্পতিবার সকাল থেকে একটি মেডিক্যাল ক্যাম্পেইন অনুসি।ঠত হয়। এ ক্যাম্পেইনের মাদ্যমে গ্রামের দরিদ্র জনসাধারণকে বিনামূরে‌্য চিকিৎসা বো ও ঔষদ বিতরণ কা হয়। শ্রীমঙ্গল বিজিবি সেক্টরের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এ কে এম মাহফিজুর রহমান চিকিৎসা সেবা প্রদান করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com