শ্রীমঙ্গলে দেশীয় মদসহ আটক-১

October 2, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় ২০০শত লিটার দেশিয় মদসহ কাঞ্চন মিয়া (৪০) কে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ১ অক্টোবর দুপুর আড়াইটার দিকে ক্যাথলিক মিশন রোড এলাকা থেকে থেকে তাকে আটক করা হয়। কাঞ্চন মিয়া হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ এলাকার মৃত আহমদ মিয়ার ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ সালেক জানান, আসন্ন দুর্গাপূজা সামনে রেখে  ভাড়াউড়া চা বাগান পাট্টা থেকে শহরের আরামবাগ এলাকায় বিক্রির জন্য রিক্সায় করে দেশিয় মদ নিয়ে  আসছে এমন খবরে অভিযান চালিয়ে রিকশা চালক কাঞ্চন মিয়াকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com