শ্রীমঙ্গলে শ্যামল ছায়া দেয়ালিকার উদ্বোধন

October 2, 2019,

তোফায়েল পাপ্পু॥ হাতে লেখা সাহিত্যের নন্দনপত্র। সাহিত্য-সচেতন তরুণ ও নবীনদের ভালোবাসার ফুলকি। আজকের অনলাইন যুগেও দেয়ালিকার ধারা বন্ধ হয়নি। এখনো প্রকাশ হয় ভাষা ও সাহিত্য-সচেতন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে। বিশেষ সময় ও বিষয়কে কেন্দ্র করে। প্রতিবছরের ন্যায় এবারও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শাহ মোস্তফা জে. আই. উচ্চ বিদ্যালয়ে বাৎসরিক দেয়ালিকা উন্মোচন করা হয়েছে। এবারের তৈরি দেয়ালিকার সাথে গ্রাম বাংলার চিত্রের আকৃতি স্থান পায়। যার নাম দেয়া হয়েছে শ্যামল ছায়া ।

বুধবার ২ অক্টোবর সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে “শ্যামল ছায়া” দেয়ালিকার উদ্বোধন করেন প্রিন্সিপাল আবু তাহের মো: শাহেদ গাজী। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বাংলা শিক্ষক আব্দুল মোমিন, গনিত শিক্ষক আব্দুল্লাহ আল মনসুর, ইংরেজী শিক্ষক আব্দুল কাদির, ধর্মীয় শিক্ষক ইসমাইল হোসেন সহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের শিক্ষক আব্দুল হালিম টিপুর পরিচালনায় দেয়ালিকার প্রধান স¤পাদক ছিলেন ১০ম শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান শান্ত। সহ স¤পাদক ছিলেন ১০ম শ্রেণীর শিক্ষার্থী তাহসিন আক্তার, মাহমুদুল হাসান রাশেদ, জোবায়ের আহমেদ, ৯ম শ্রেণীর শিক্ষার্থী  আলিফ জাহান হিরা, ৮ম শ্রেণীর  শিক্ষার্থী রাজিয়া সুলতানা, জিমিয়া ইসলাম, ৭ম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুন নাইমা।

দেয়ালিকার মধ্যে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের লেখা কবিতা, ছড়া, কৌতুক ছোট গল্প প্রকাশিত হয়েছে।

বিদ্যালয়ের প্রিন্সিপাল আবু তাহের শাহেদ গাজী বলেন, দেয়াল পত্রিকা তৈরীর মধ্য দিয়ে শিশু-কিশোরদের জীবন গঠনের বিশাল প্রশিক্ষণ বা শিখন প্রক্রিয়া স¤পন্ন হয়। তাই শিশু-কিশোরদের সৃজনশীলতার পাশাপাশি তাদের মেধা ও মনন বিকাশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বেশি বেশি দেয়াল পত্রিকা প্রকাশ করা প্রয়োজন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com