শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত ॥ হাজার হাজার দর্শনার্থীর

October 8, 2019,

বিকুল চক্রবর্তী॥ জগতের আসুরিক শক্তি দূর করে ত্যাগের মহিমায় মহিমান্বিত হয়ে মানুষে মানুষে সৃষ্টি হবে ভাতৃত্ব বোধ আর পৃথিবীতে আসবে শান্তি, নারী জাতিতে আসবে মাতৃভক্তি এই প্রত্যাশায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রঘুনাথপুর কালী বাড়িতে অনুষ্ঠিত হয়েছে দেবী দুর্গার কুমারী রুপে পূজা।

রঘুনাথপুর কালী বাড়ির পূজা কমিটির উপদেষ্টা অধ্যক্ষ পন্ডিত নিখিল ভট্টাচার্য্য বিডিনিউজকে জানান, বিশ্ব ব্যাপী একসময় নারী জাতি নিগৃহিত ছিলেন। এই নারী জাতিকে মুল্যায়নের জন্য তান্ত্রিক ঋষিরা কুমারী মেয়েকে দেবীরুপে কল্পনা করে কুমারী পূজার প্রচলন শুরু করেন। সেই থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় এ পূজা চলে আসছে।

৬ অক্টোবর রবিবার দুপুর সাড়ে ১২টায় জেলার শ্রীমঙ্গল রঘুনাথপুর আনন্দময়ী কালী বাড়িতে দেবীর মহা অষ্ঠমী তিথিতে দেবী দূর্গার রুদ্রানী রুপে ১০ বছর ৬দিন বয়সী কুমারী রিশিতা চক্রবর্তীকে পূজা করা হয় বলে জানান, পূজা কমিটির সভাপতি বকুল পাল।

রিশিতা শ্রীমঙ্গল সিন্দুর খান এলাকার রিপন চক্রবর্তীর মেয়ে। সে ৫ম শ্রেণীর ছাত্রী।

এ কুমারী পূজায় সিলেট বিভাগের বিভিন্ন এলাকা থেকে  হাজার হাজার দর্শনার্থী অংশ নেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com