ক্যান্সার আক্রান্ত মাওলানা নোমানিকে চিকিৎসার্থে আর্থিক অনুদান প্রদান

October 12, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলের খুবই জনপ্রিয় মুখ সবার পরিচিত সমাজসেবী পাকস্থালীতে ক্যান্সার আক্রান্ত মাওলানা এম এ রহিম নোমানিকে আমেরিকায় অবস্থিত শ্রীমঙ্গল প্রবাসীদের সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ চিকিৎসার্থে ১লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।

এ উপলক্ষ্যে ১১ অক্টোবর শুক্রবার সন্ধায় উপজেলার হবিগঞ্জ রোডস্থ্ টি হেভেন রির্সোটে এক অনারম্ভর অনুষ্ঠানের মাধ্যমে এ অসুস্থ্য নোমানির হাতে চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের সম্মানীত অতিথি শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফির্সার মো: নজরুল ইসলাম।

সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডাক্তার হরিপদ রায়, শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর সভাপতি মামুনুর রশীদ শিপু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, মৌলভীবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, উপজেলা আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মুসা, বিশিষ্ট ব্যাংকার খোরশেদ আনোয়ার, সংগঠনের সদস্য হারুনুর রশিদ করিম কয়ছয়, লন্ডন প্রবাসী ব্যবসায়ী আমিনুর রশিদ সেলিম, নৌবাহিনীর কমান্ডার বজলুর রশিদ দিপু, মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী জিয়াউর রহমান বাবলু, দৈনিক যুগান্তর শ্রীমঙ্গর প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, দৈনিক শুভ প্রতিদিন শ্রীমঙ্গল প্রতিনিধি মিজানুর রহমান আলম প্রমুখ।

এর আগে আমেরিকা প্রবাসী ওই স্কুলের শিক্ষার্থী এবং শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্ এর পক্ষ থেকে দি বাডস্ রেন্সিডেসিয়্যাল মডেল স্কুল এন্ড কলেজের পিয়ন রঞ্জন কায়স্থের অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য ১ লক্ষ ৩৩ হাজার ৪’শ ৫০ টাকা প্রদান করা হয়েছিল ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com