শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের নতুন কমিটি গঠন : সভাপতি বেভূল ও সাধারণ সম্পাদক ইকবাল

সাইফুল ইসলাম॥ দীর্ঘ ১৫ বছর পর মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আওয়ামীলীগের সম্মেলনের মাধ্যমে উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
আওয়ামীলীগের নতুন কমিটিতে সভাপতি হয়েছেন অর্ধেন্দু কুমার দেব বেভূল ও সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল।
১৩ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে সমযোতার মাধ্যমে জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি এ কমিটি ঘোষনা দেন।
কমিটির অন্য সদস্যরা হলেন- (১) সহ সভাপতি মোঃ ইউছুফ আলী, (২) এম এ মান্নান, (৩) জিল্লুল আনাম চৌধুরী, (৪) ইমরান আহমেদ চৌধুরী, (৫) স্বপন রায়, (৬) ডা: হরিপদ রায়, (৭) শমসের খাঁ, (৮) বিজয় ব্যানার্জী।
যুগ্ন সাধারন সম্পাদক (১) শুভ দেব, (২) আকরাম খাঁন, (৩) এনাম আহমেদ চৌধুরী মামুন। সাংগঠনিক সম্পাদক (১) আবু কাওছার লাভলু, (২) বেলায়েত হোসেন, (৩) ছালিক আহমেদ। ধর্ম বিষয়ক সম্পাদক শেখ উপরু মিয়া। দপ্তর সম্পাদক ফয়েজ আহমদ। সম্মানীত সদস্য রাখা হয়েছে- (১) বীর মুক্তযোদ্ধা আছকির মিয়া, (২) রণধীর কুমার দেব, (২) আবু শহীদ আব্দুল্লাহ, (৪) ড. উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট রাধাপদ সজল ও অধ্যক্ষ সৈয়দ মানসুর হক, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এএসএম আজাদুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।



মন্তব্য করুন