শ্রীমঙ্গলে ২১ লক্ষ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ: আটক-৩

October 14, 2019,

সাইফুল ইসলাম॥ শ্রীমঙ্গলে পুলিশের এক অভিযানে প্রায়  ২১ লক্ষাধিক টাকার  নিষিদ্ধ পলিথিন আটক করেছে ডিবি।

১৪ অক্টোবর  সোমবার দিনব্যাপী উপজেলার পৌর শহরের সোনার বাংলা সড়কে  তিনটি দোকান প্রতিষ্ঠান ও গোডাউন থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

এসময়  গোয়েন্দা পুলিশ পলিথিন ব্যবসার সাথে জড়িত ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন, সুমন রায় ও মাসুদ আলী এবং নিমাই বৈদ্য। আটককৃতরা শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।

জানা গেছে, মৌলভীবাজার জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে পুলিশের বিশেষ টিম পৌর শহরের ষ্টেশন রোডের মর্ডান এন্টারপ্রাইজ, হবিগঞ্জ রোডের লোকনাথ ষ্টোর ও এবি ফ্যাশনে অভিযান চালায়। এসময় প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যের ভিত্তিতে শহরের শ্যামলী আবাসিক এলাকার টলি রোডের একটি গোডাউন ও প্রতিষ্ঠান থেকে প্রায় ৭ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২১  লক্ষ টাকা  ।

মৌলভীবাজার জেলা গোয়েদা পুলিশের অফিসার ইন-চার্জ বিনয় ভূষণ রায় জানান, সম্প্রতি বন পরিবেশ ও জলবায় মন্ত্রী কর্তৃক মৌলভীবাজার জেলাকে নিষিদ্ধ পলিথিনমুক্ত ঘোষনা করেন। এর প্রেক্ষিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলাব্যাপী পলিথিন বিরোধী অভিযানের অংশ হিসেবে শ্রীমঙ্গলে এসব নিষিদ্ধ পণ্য  জব্দ করা হয়।

এব্যাপারে শ্রীমঙ্গল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। অভিযানকালে  শ্রীমঙ্গল ভূমি অফিসের  সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com