আবরার হত্যাকান্ডে  জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সনাকের মানববন্ধন

October 16, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের নৃশংস হত্যাকান্ডের ন্যায়বিচার ও দায়ীদের বিরুদ্ধে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১৬ অক্টোবর বুধবার সকালে মৌলভীবাজার রোডেস্থ সনাক কার্যালয়ের সামনে সচেতন নাগরিক কমিটি (সনাক) শ্রীমঙ্গল এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সনাক সহ সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য বলেন এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের খুব দ্রুত প্রেফতার করা হয়েছে এজন্য সরকারের আইন শৃঙ্খলা বাহিনী প্রসংশার দাবি রাখে। তবে সাথে সাথে তাদেরকে দ্রুত বিচার ট্রাইবুনালের আওয়তায় এনে আইনের কঠোরতম প্রয়োগ নিশ্চিতের দাবি জানাচ্ছি। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক সভাপতি সৈয়দনেসার আহমদ, সদস্য অধ্যাপক বদরুল আলম, শিক্ষক রহমত আলী, জিডিশন প্রধান সুচিয়াংসহ সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য।

মানববন্ধনে সহমত প্রকাশ করে সনাক শ্রীমঙ্গলের সাথে আরো অংশগ্রহন করে বৃহত্তর সিলেট আদিবাসী ফোরাম, শ্রীমঙ্গল প্রেসক্লাব, বাংলাদেশ চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, আইডিয়া শ্রীমঙ্গল এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত স্বজন, ইয়েস এবং ইয়েস ফ্রেন্ডস গ্রুপের সদস্যগণ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com