শ্রীমঙ্গলে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

October 19, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলায় এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় পুলক কান্তি বৈদ্যকে (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ১৭ অক্টোবর রাতে ওই কলেজছাত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন। পুলক শ্রীমঙ্গল উপজেলার উত্তর উত্তসুর গ্রামে মৃত অখিল চন্দ্র বৈদ্যর ছেলে।

মামলার বিবরণীতে জানা যায়, ওই কলেজছাত্রী শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে অনার্স পাস করেছেন। পুলকের সঙ্গে তার দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক ছিল। ৩ অক্টোবর বিকেলে বিয়ের প্রলোভন দেখিয়ে কলেজছাত্রীকে শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোডের একটি আবাসিক হোটেল নিয়ে পুলক একাধিকবার ধর্ষণ করেন। পরে কলেজছাত্রী বিয়ে করার জন্য পুলককে চাপ দিলে তা প্রত্যাখ্যান করেন। পুলক শ্রীমঙ্গল উপজেলার একটি সেলুনের কর্মচারী।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালেক বলেন, কলেজছাত্রীর অভিযোগ পাওয়ার পরপরই বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় পুলককে গ্রেপ্তার করা হয়েছে।

ওই কলেজছাত্রীকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com