শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

October 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে ইয়াবাসহ ১৯ বছরের যুবককে আটক করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। জানাযায় ২০ অক্টোবর রবিবার শ্রীমঙ্গল থানাধীন দঃ উত্তরসুর দ্বারিকাপাল মহিলা কলেজের গেইটের সামনে থেকে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ এর দিকনির্দেশনায় এসআই হাফিজুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইমন মিয়া (১৯) কে আটক করে । এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে ওসি আব্দুছ ছালেক ঘটনার সত্যতা শিকার করে বলেন এই সংক্রান্তে শ্রীমঙ্গল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com