পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার অধিদপ্তর কর্তৃক অভিযান

October 20, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার মৌলভীবাজার রোড, সেন্ট্রাল রোড ও তার আশপাশের এলাকার বিভিন্ন স্থানে পিঁয়াজ, ফলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে মূল্য তালিকা না রেখে পিঁয়াজের দাম বৃদ্ধি করা, মূল্য তালিকায় অতিরিক্ত দাম লিখে বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার ২০ অক্টোবর ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স।

অভিযানকালে মৌলভীবাজার রোডে অবস্থিত  কুসুম বানিজ্যালয়কে ৬ হাজার টাকা, সেন্ট্রাল রোডে অবস্থিত সুমা ট্রেডার্সকে ২ হাজার টাকা, হানিফ ট্রেডার্সকে ২ হাজার টাকাসহ মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com