শ্রীমঙ্গলে যোগাযোগ দক্ষতা বিষয়ক অবহিতকরণ ও রাজনৈতিক দলের সাথে সংলাপ শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত

বিকুল চক্রবর্তী॥ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে যোগাযোগ দক্ষতা বিষয়ক অবহিতকরণ ও রাজনৈতিক দলের সাথে নারীর সংলাপ শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
২১ অক্টোবর সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে,সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন এর অর্থায়নে, হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন বাংলাদেশ এর সমন্বয়ে এবং প্রিপ ট্রাস্ট এর বাস্তবায়নে এই মতবিনিময় সভায় আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন মো:রিয়াজুল ইসলাম উপজেলা সমন্বয়কারী প্রিপ ট্রাস্ট, পরিমল চন্দ্র দেব ক্লাস্টার জেন্ডার ট্রেনিং অফিসার, প্রিপ ট্রাস্ট সিলেট, রতœা গোমেজ , মনিটরিং অফিসার, সিলেট।
বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য হিসেবে সভায় আগত অপরাজিতা নারী এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্যের প্রশ্নের উত্তর দেন এবং উন্মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন জাতীয়পার্টি থেকে মুক্তিযোদ্ধা মো: আসলাম, সৈয়দ খালেদ আহমেদ , উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত, বাংলাদেশ আওয়ামীলীগ থেকে জগতজ্যোতি ধর শুভ্র, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, অধ্যাপক সুচিত্রা ধর। সাংবাদিক দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী এবং সাংবাদিক আল ইবরাহীম প্রমুখ।



মন্তব্য করুন