জেলা বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা বিএনপির আয়োজনে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার ২৩ অক্টেবর সকালে শহরের একটি অভিজাত রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ও সুনামগঞ্জের দ্বায়িত্ব প্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডা: শাহরিয়ার হোসেন চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন।
বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: হেলু মিয়া,সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী,জেলা বিএনরি যুগ্ম সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শামীম আহমদ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান,জেলা বিএনপির প্রচার সম্পাদক মো: ইদ্রিস আলী,সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম,বড়লেখা উপজেলা বিএনপির সভাপতি মো: আব্দুল হাফিজ, সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান খসরু,রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাকীম বকশ,কমলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো: দুরুদ আহমদ, সাধারণ সম্পাদক আবুল হোসেন,কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল,জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আছকর এছাড়াও জেলা, উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। পর্যালোচনা সভায় বক্তারা বলেন দেশে আইনের শাসন বলবৎ থাকলে ভোলায় পুলিশের গুলিতে সাধারণ মানুষকে মরতে হত না। দেশে বিচারবর্হিভুত হত্যাকান্ড প্রতিনিয়তই ঘটছে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, বাক স্বাধীনতা নেই বললে চলে। সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের নি:শর্ত মুক্তির দাবি জানান। সভায় বুয়েট শিক্ষার্থী আবরার ও ভোলায় নিহতদের রুহের মাগফেরাত কামনা করা হয়।
মৌলভীবাজারে বিএনপির প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল: এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ভোলায় পুলিশের গুলিতে নিরিহ মানুষ হত্যার প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। বুধবার ২৩ অক্টেবর দুপুরে শহরের ওয়ের্স্টান প্লাজার সামন থেকে মিছিলটি শুরু হয়ে চৌমহনায় গিয়ে শেষ হয়। প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহন করেন।



মন্তব্য করুন