শ্রীমঙ্গলে স্কুল ৮ বছরের শিশু ধর্ষণ : লম্পট পলাতক

October 23, 2019,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রন ইউনিয়নের হাফিজুন জান্নাত এর ৮ বছরের শিশুকন্য স্কুল ছাত্রী ধর্ষিণের শিকার হয়েছে। সে শ্রীমঙ্গল উপজেলার খাসগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী। এঘটনায় জড়িত লম্পট আমান পলাতক রয়েছে। ঘটনাটি ঘটেছে গত ৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ ঘটিকায় সময় মুসলিমবাগ সাকিনস্থ কুলসুম বেগমের বাসার পেছনের গলিতে। এই ঘটনায় হাফিজুন জান্নাত শ্রীমঙ্গল থানায় গত ১০ অক্টোবর এক অভিযোগ দায়ের করেন।

তিনি অভিযোগ করেন যে, আমান উল্লাহ (৫৩) একজন লম্পট প্রকৃতির লোক। সে তাদের পাশাপাশি বাড়ির বাসিন্দা। বিবাদী আমার মেয়ের প্রতি সব সময় কু-নজরে তাকিয়ে থাকতো এবং সুযোগ পেলে গালে চুমু দিয়ে আদর করত। বিবাদীর উক্তরুপ আচরণ আমার নজরে আসলেও বিবাদীর নাতনী হিসেবে আমার মেয়েকে আদর করে মনে করিয়া মুখ ফুটে কিছু বলি নাই।

তিনি আরও অভিযোগ করেন ৫ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় আমার মেয়ে আমার বাসার সামনের দোকান থেকে ১০ টাকার বিস্কুট নিয়ে বাসায় আসার পথে মুসলিমবাগ সাকিনস্থ কুলসুম বেগমের বাসার পেছনে অন্ধকার চিপাগলিতে বিবাদী আমার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।

এ সময় পাশের বাসার ২ জন মহিলা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে মোবাইলের লাইট মারিলে ধর্ষক দৌড়ে পালিয়ে যায়। পরদিন ৬ অক্টোবর হাসপাতালে নিয়ে তার চিকিৎসা করানো হয়। পরে তিনি এলাকার গন্যমান্য লোকদের জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো আব্দুছ ছালেক নারী ও শিশু নির্যাতন দমন আইন (২০০০) উক্ত মামলা গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com