কালেঙ্গা থেকে গাঁজা সেবনকারীর ১০ দিনের জেল

October 24, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে গাঁজা সেবনকালে তোফাজ্জল হোসেন তমাল (২০) কে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার ২৪ অক্টোবর দুপুরের কালেঙ্গা বাজার থেকে তাকে আটক বরা হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমাউন হুসনা এ কারাদন্ড দেন।

তোফাজ্জল মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের জাকির হোসেন এর ছেলে।

মৌলভীবাজার মাদক মদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক এমদাদ উল্লাহ জানান, দুপুরে গোপন সংবাদের কালেঙ্গা বাজারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ তোফাজ্জলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ১০ দিনের কারাদন্ড দেয়া হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com