শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে রেডিওপল্লী কন্ঠের বিদ্যালয় ভিত্তিক সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

October 24, 2019,

জনি বেগম॥ ‘লক্ষ্য একটাই, মেয়ে শিশু ও কিশোরীদের নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে ব্র্যাক, রেডিওপল্লীকন্ঠ ও গন সাক্ষরতা অভিযানের আয়োজনে সচেতনতা মূলক বিদ্যালয় ভিত্তিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ে, রেডিওপল্লী কন্ঠের সিনিয়র ষ্টেশন ম্যানেজার মোঃ মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ।
শাহ হেলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সামাদ মিয়া, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর শ্যামলী দাস পুরকায়স্থ, সহকারী শিক্ষক আশরাফুল আলম, রেডিওপল্লী কন্ঠের প্রোগ্রাম প্রযোজক আল-আমীন, কারিগরী প্রযোজক হিমাদ্রী রায় শুভ্র, অনুষ্ঠান প্রযোজক কামরুজ্জামান মিঠু প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়েরশিক্ষার্থীরাউপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীরা বলেন আগের তুলনায় এখন তারা অনেক সচেতন। কোথা ও বাল্যবিবা হহতে দেখলে তারা প্রতিরোধ করবে, সাইবার বুলিং সম্পর্কে তারা জানে এবং অন্যকে ও জানানোর চেষ্টা করে। অনুষ্ঠানটি রেডিওপল্লী কন্ঠ থেকে সরাসরি সম্প্রচারিত হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com