ছিকরাইলে নির্মল সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত

October 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ “চলবো মোরা এক সাধে জয় করবো মানবতাকে” এই স্লোগান নিয়ে ছিকরাইল সমাজ কল্যাণ সংস্থার উদ্যেগে নির্মল সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

২৫ অক্টোবর শুক্রবার বিকেলে নির্মল সড়ক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র মোঃ ফয়জুল করিম ময়ুন, নাজিরাবাদ ইউপির চেয়ারম্যান মাহমুদুর রহমান। সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ এর সভাপতি খালেদ চৌধুরী, বিশিষ্ট  সমাজ সেবক বদরুল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ, ইউপি সদস্য গৌছউদ্দিন এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মোঃ আমির খান, আব্দুল মজিদ খান, মুজাহিদ খান সহ অন্যানরা।

ছিকরাইল সমাজ কল্যাণ  সংস্থার প্রতিষ্ঠাতা নজমুল খান, সভাপতি আজমুল খান, সাধারণ সম্পাদক পাবলু মিয়া সহ অর্ধ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com