এমপিওভুক্ত হলো মৌলভীবাজার জেলায় যে ৫৭ শিক্ষা প্রতিষ্ঠান

October 26, 2019,

সাইফুল্লাহ হাসান॥ দীর্ঘ ৯ বছর পর ২ হাজার ৭৩০টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা দিয়েছে সরকার। এরইমধ্যে মৌলভীবাজার জেলায়  এমপিওভুক্ত হয়েছে ৫৭টি শিক্ষা প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২০টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ২১টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি উচ্চমাধ্যমিক ও ১টি ভোকেশনাল পর্যায়ের।মাদ্রাসার মধ্যে দাখিল ৭টি, আলিম ৪টি, ফাজিল মাদ্রাসা১টি এমপিওভুক্ত করা হয়েছে।

জেলার সদর উপজেলায় ৮টি, শ্রীমঙ্গলে ৪টি, রাজনগরে ৬টি, কুলাউড়ায় ১৪ টি, কমলগঞ্জ উপজেলার৫ টি,বড়লেখায় ১১টি  ওজুড়ীতে ৯টি, প্রতিষ্ঠান।তথ্যটি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ।

সদরের এমপিওভুক্ত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক-জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুনিয়র হাইস্কুল, আটঘর হাইস্কুল, পদুনাপুর হাইস্কুল এবং এম ইসরাইল এএম আমির হাইস্কুল।মাধ্যমিক-হাবিবুর রহমান হাইস্কুল।উচ্চমাধ্যমিক (কলেজ)- আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কলেজ।মাদ্রাসা-বড়হাট আবু শাহ (র.) দাখিল মাদ্রাসা।

শ্রীমঙ্গলে প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক-বরুণা হাজী জালাল উদ্দিন হাইস্কুল।মাধ্যমিক-হাজী রশিদ মিয়া মেহেরজান হাইস্কুল।মাদ্রাসা- গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা।সাতগাঁও সামাদিয়া আলিম মাদ্রাসা।

রাজনগরের প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক- আলহাজ্ব আব্দুল মুক্তাদির একাডেমি এবং বেরকুড়ি হাইস্কুল।মাধ্যমিক-রাজনগর আইডিয়েল হাইস্কুল, কান্দিগাঁও হাইস্কুল, জনতা হাইস্কুল, শান্তকূল হাইস্কুল।

কুলাউড়ায় প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক- সুলতানপুর গার্লস স্কুল, লক্ষীপুর মিশন হাইস্কুল, লংলা হাইস্কুল, পল্লকান্দি লংলা হাইস্কুল, মাস্টার শরাফত আলী হাইস্কুল এবং ইউসুফ তৈয়বুন গার্লস হাইস্কুল। মাধ্যমিক-সিঙ্গুর হাইস্কুল, শাহজালাল হাইস্কুল।উচ্চমাধ্যমিক (স্কুল ও কলেজ)-কুলাউড়াভুকশীমইল সেকেন্ডারি স্কুল এন্ড কলেজ।মাদ্রাসা:- বরমচাল হযরত খন্দকার দাখিল মাদ্রাসা ও ভাটেরা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা। কুলাউড়ার দারুস সুন্নাহ ইসলামিয়া আলিম মাদ্রাসা ও ভূকশিমইল দারুল উলুম আলিম মাদ্রাসা।মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা।

কমলগঞ্জে প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক-ডলুয়াচারা জুনিয়ার হাইস্কুল।মাধ্যমিক-কামুদপুর হাইস্কুল, অভয় চরণ হাইস্কুল, ইউনিয়ন আদর্শ হাইস্কুল।মাদ্রাসা-কমলগঞ্জ আহমদ নগর দাখিল মাদ্রাসা।

বড়লেখায় প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক-হাজী শামসুল হক আদর্শ হাই স্কুল, সুজাউল জুনিয়র হাই স্কুল। মাধ্যমিক-শাবাজপুর আদর্শ গার্লস হাইস্কুল, পালওয়ান বাড়ি হাইস্কুল, টেকাহালি হাইস্কুল, কালাজুরা হাজী আপ্তাব মিয়া মেমোরিয়াল হাইস্কুল, পাকশাইল আইডিয়াল হাইস্কুল, বর্ণি আদর্শ হাইস্কুল।ভোকেশনালন:-এবাদুর রহমান চৌধূরী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ। মাদ্রাসা:- শাহজালাল জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।বড়লেখা ইটাউরী মহিলা আলিম মাদ্রাসা।

জুড়ীতে প্রতিষ্ঠানগুলো হলো:

নিম্ন মাধ্যমিক- আলবিনটিলা মুক্তিযোদ্ধা হাইস্কুল, হাজী সোনা মিয়া আপ্তারুন নেসা হাইস্কুল এবং জীবনজ্যোতি নগর জুনিয়র হাইস্কুল।মাধ্যমিক-পাতিলাসাঙ্গন হাইস্কুল, হোসন আলী হাইস্কুল, হাজী মনুহর আলী এম সাইফুর রহমান হাইস্কুল, কচুরগুল হাইস্কুল।

উচ্চমাধ্যমিক (কলেজ)-হাজী আফতাব উদ্দিন আমিনা খাতুন কলেজ।মাদ্রাসা- শাহপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা।

এদিকে ২০১০ সালেসর্বশেষ সারা দেশে এক হাজার ৬২৪ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এরপর থেকে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন চালিয়ে আসছিলে এমপিওভুক্ত নয়, এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষককর্মচারীরা। দীর্ঘ ৯ বছর পর গত বুধবার ২৩ অক্টোবর গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এমপিওভুক্ত হওয়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম ঘোষণা করে তাদের দাবি বাস্তবায়ন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com