ভোলায় পুলিশের গুলীতে নিহতদের স্মরণে জামায়াতের দোয়া

ভোলার বোরহানউদ্দিনে তৌহিদ জনতার ওপর বর্বর হামলায় পুলিশের গুলীতে নিহতদের শাহাদাত কবুল ও আহতদের সুস্থতা কামনায় মৌলভীবাজার জেলা জামায়াতের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা আমীর আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিণিয়ার এম শাহেদ আলীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসাইন খান, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ইয়ামীর আলী, পৌর আমীর আলাউদ্দিন শাহ ও সদর উপজেলা আমীর সৈয়দ তারেকুল হামিদ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক সহ বিভিন্ন মাধ্যমে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (সাঃ) ও ইসলামকে নিয়ে বারংবার কটূক্তি ও অবমাননাকর বক্তব্য প্রদান করা হচ্ছে। যা কোনভাবেই একজন মুসলমানের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
অপরদিকে বর্তমান ক্ষমতাসীন সরকার অভিযুক্তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়ে ভোলায় প্রতিবাদকারী তৌহিদী জনতার সমাবেশে নির্বিচারে গুলী বর্ষণ করে ৪ জনকে শহীদ ও অসংখ্য ব্যক্তিকে আহত করেছে। গুলী বর্ষণ করে হত্যায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে কর্তৃপক্ষ একপেশে বক্তব্য প্রদানে দেশের মানুষ হতবাক ও বিস্মিত হয়েছে। তিনি মূল অভিযুক্তদের আড়াল না করে সরকারকে অবিলম্বে রাসূল (সাঃ) ও ইসলামের বিরুদ্ধে কটূক্তিকারীদের সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবি জানান। এ জন্য অনতিবিলম্বে প্রয়োজনে সংসদে আইন পাস করে তা নিশ্চিত করার আহবান জানান।-প্রেস বিজ্ঞপ্তি



মন্তব্য করুন