শ্রীমঙ্গলে এর উদ্যোগে মানবাধিকার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর আয়োজনে মানবাধিকার রক্ষা ও উন্নয়নে গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিকেলে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম ও শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ সোহেল রানা।
এর আগে মানবাধিকারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিএমএসএফ এর মহাসচিব খায়রুজ্জামান কামাল, সিনিয়র সাংবাদিক ও কলাম লেখক সালিম সামাদ, ভাসানটেক সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোহন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন বিএমএসএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর ফারজানা নাদিরা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী, ও সাধারণ সম্পাদক কর্মশালার সমন্বয়কারী এম ইদ্রিস আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, মৌলভীবাজার টিভি জার্নালিস্ট এসোশিয়েশনের সহ-সভাপতি এম এ হামিদ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি প্রণীত রঞ্জন দেব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নুরুল মোহাইমিন মিল্টন, শ্রীমঙ্গল পরিবেশ সাংবাদিক ফোরাম এর সভাপতি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সহ সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ ছায়েদ আহমদ প্রমূখ। উক্ত কর্মশালায় মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।



মন্তব্য করুন