ওয়াহিদ সিদ্দেক হাইস্কুলে চৌধুরী এবং মনির চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত

October 26, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে জাহীর চৌধুরী ও মনির চৌধুরী বৃত্তি প্রদান করা হয়।

২৬ অক্টোবর শনিবার দুপুরে বিদালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষানুরাগী সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন  খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান অরবিন্দ পোদ্দার বাচ্চু, প্রতিষ্ঠানর প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, সাধুহাটি আব্দুল বারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ দে, প্রতিষ্ঠাতা মোঃ শাহজাহান, প্রবাসী আলহাজ¦ সুন্দর মিয়া, সাবেক সভাপতি মোঃ লতিফুর রহমান, প্যানেল চেয়ারম্যান ইলিয়াছ মিয়া, এমদাদ হোসেন জুনু, এডভোকেট সাইফুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুল হাকিম, খালিছুর রহমান, রুবিবেগম, সুদির চন্দ্রদাস, আংগুর চৌধুরী, মসনু মিয়া, গিয়াস উদ্দিন।

এর আগে প্রধান অতিথি বিদ্যালয় পরিচালনা কমিটির নতুন কার্যালয় ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন এবং প্রতি শ্রেনী থেকে ৫ জন করে জাহির চৌধুরীও মনির চৌধুরী বৃত্তি প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com