রেস্ট ইন হোটেলকে জরিমানা

October 27, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের রেস্ট ইন হোটেল এন্ড রেস্টুরেন্টকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

২৭ অক্টোবর রোববার সকালে রেস্ট ইনে অভিযান চালিয়ে জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন। তিনি জানান, মৌলভীবাজার শহরের এস আর প্লাজায় অবস্থিত রেস্ট ইন হোটেলে মেয়াদ উত্তীর্ণ মশলা দিয়ে খাদ্য পণ্য তৈরি করা, পঁচা সবজি ফ্রিজে সংরক্ষণ করা, একই ফ্রিজে কাঁচা মাংসের সাথে রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। এই অনিয়মের কারণে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com