প্রগতি লেখক সংঘের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ রুদ্ধ দুয়ার খুলে করি মানুষের জয়গানÑ এই স্লোগান নিয়ে বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির দ্বিতীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৬ অক্টোবর বিকেলে শহরের পৌর মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি গোলাম কিবরিয়া পিনু। অনুষ্ঠানের দ্বিতীয়পর্বে সম্মেলন স্মারক কোদালিÑর মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর আলোচনা সভা অনুষ্ঠত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু এবং সাধারণ সম্পাদক আহমদ আফরোজ এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন কবি গোলাম কিবরিয়া পিনু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ সিলেট জেলা কমিটির সভাপতি কবি এ কে শেরাম, সংস্কৃতজন অপূর্ব কান্তি ধর, কবি শহীদ সাগ্নিক, কবি ইকবাল কাগজী, নাট্যকার আব্দুল মতিন ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক দীপংকর মোহান্ত। সম্মেলনে গণধারার কবি শহীদ সাগ্নিক ও মাটি ঘনিষ্ঠ কবি ইকবাল কাগজীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের তৃতীয় পর্বে কবি সজিব তুষার এর সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি মহিদুর রহমান, ছড়াকার আব্দুল হামিদ মাহবুব, কবি মৃনাল কান্তি দাশ, সুবিনয় রায় শুভ, কনক ভৌমিক, সৈয়দ মনসুর আহমদ সুমেল, মুজাহিদ আহমদ, সজল আকাশ, রেদোয়ান চৌধুরী রাফি ও সজিব তুষার এবং সংগীত পরিবেশন তমাল ফেরদৌস দুলাল, বাবুল বিশ^াস ও সাংস্কৃতিক ইউনিয়ন শ্রীমঙ্গল শাখার শিল্পীরা।
পরে কাউন্সিল অধিবেশনে কবি সৈয়দ মোসাহিদ আহমদ চুন্নু সভাপতি ও মহিদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ঠ নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।



মন্তব্য করুন