শ্রীমঙ্গলে জপমালা রানীর ৩০তম তীর্থোৎসব অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ খ্রিষ্টান ধর্মালম্বীদের পবিত্র জপমালা রাণী মা মারীয়ার দুই দিনব্যাপী ৩০ তম তীর্থোৎসব উপলক্ষে শোভাযাত্রা, প্রার্থনা ও আলোচনা ও কীর্ত্তন অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গলে রোববার ২৭ অক্টোবর উপজেলার হরিণছড়া চা বাগানে এই তীর্থোৎসব উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাথলিক মিশন বাংলাদেশের প্রধান ধর্মীয় গুরু কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও, সিলেট ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ বিজয় এনডি ক্রুজ, শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ প্রমুখ। এদিকে এই উৎসবকে কেন্দ্র করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে হাজারো খ্রীস্টান ধর্মালম্বীদের সমাগম ঘটে। এর আগে শনিবার বিকেলে তীর্থোৎসব এর উদ্বোধন করা হয়। উৎসবে দিনভর আলোচনা সভা ও ধর্মীয় সংগীত পরিবেশন করা হয়।
শ্রীমঙ্গল ক্যাথলিক মিশনের প্রধান পুরোহিত ফাদার নিকোলাস বাড়ৈ বলেন,প্রতিবছর এই জায়গায় তীর্থোৎসব এর আয়োজন করা হয়। দেশের বিভিন্ন জায়গায় থাকা ক্রিস্টান ধর্মালম্বরীরা এখানে এই দিনে আসেন। এখানে একটি উৎসবের আমেজ তৈরী হয়।



মন্তব্য করুন