প্রধানমন্ত্রী কর্তৃক পুরষ্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী তমা ও অন্বেষাকে সংবর্ধনা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ আয়োজিত নৃত্য প্রতিযোগীতায় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে স্বর্ণপদক পুরষ্কার গ্রহন করায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব কর্তৃক শ্রীমঙ্গলের কৃতি নৃত্য শিল্পী তমা দেব ও অন্বেষা দেবনাথকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর রাতে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাবের সহসভাপতি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।
প্রেসক্লাবের সাধারণ সস্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অনুভুতি প্রকাশ করে বক্তব্য রাথেণ কৃতি নৃত্য শিল্পী তমা দেব ও অন্বেষা দেবনাথ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহসভাপতি জিল্লুল আনাম চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মশিউর রহমান রিপন, ৩নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বিশিষ্ট কলামিষ্ট আমিরুজ্জামান, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, এশিয়ান টেলিভিশনের শ্রীমঙ্গল-কমলগঞ্জ প্রতিনিধি এস কে দাস সুমন, নৃত্য প্রশিক্ষক দ্বীপ দত্ত আকাশ ও শ্রীমঙ্গল থানার উপ পরিদর্শক রোকন উদ্দিন । এসময় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়াও সভায় প্রয়াত সাংবাদিক কে পি দাশ বুলুর মেয়েকে শিক্ষা উপকরণ দেয়া হয়।



মন্তব্য করুন