পূর্বদিক পত্রিকার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার থেকে প্রকাশিত সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার ৮ম বর্ষপূর্তি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ অক্টোবর সোমবার রাত ৮টার দিকে মৌলভীবাজার প্রেসক্লাবে কেক কেটে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। পরে অতিথি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাংবাদিকদের নৈশভোজে আপ্যায়ন করা হয়।
সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সম্পাদক মুজাহিদ আহমদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার ফারুক আহমদ (পিপিএম), মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আবদুল হামিদ মাহবুব, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আহমদ বিলাল, পূর্বদিক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, সহ সভাপতি সৈয়দ মহসীন পারভেজ, সিনিয়র সাংবাদিক সরওয়ার আহমদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশি ইকবাল আহমদ, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন মৌলভীবাজারের সভাপতি শাহ মো. অলিদুর রহমান প্রমুখ।



মন্তব্য করুন