শ্রীমঙ্গলে শংকরসেনা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের শংকরসেনাস্থ জামেয়া হোসাইনিয়া কওমিয়া শংকরসেনা মাদরাসার বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর সোমবার বাদ জুহর শুরু হয়ে শুরু হয়ে মঙ্গলবার বাদ ফজর সম্মেলনের কার্যক্রমের সমাপ্তি হয়। মহাসম্মেলনে সভাপতিত্ব করেন বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদী। প্রধান অতিথির আলোচনা পেশ করেন শেখবাড়ি জামিয়ার মুহতামিম ও বরুণার পীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী। মহাসম্মেলনে বিশেষ অতিথির আলোচনা করেন আল্লামা হাফেজ জুবায়ের আহমদ আনসারি-ঢাকা, মারকাযুত তাররিয়া সাভার ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাাহ আইয়ুবীসহ আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম উপস্থিত থেকে ইসলামের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আলোচনা পেশ করেন। বক্তারা কোরআন ও হাদিসের আলোকে ধর্মীয় বিভিন্ন বিষয়সহ সমসামযিক নানা বিষয়ে আলোচনা করেন।



মন্তব্য করুন