ঢাকার কাউন্সিলর হাবিবুর রহমান মিজানকে অস্ত্র মামলায় ৫ দিনের রিমান্ড শেষে মৌলভীবাজার কারাগারে প্রেরণ

October 29, 2019,

বিকুল চক্রবর্তী॥ ক্যাসিনো ব্যবসায়ি রাজধানীর মোহাম্মদপুরের ৩২নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান ওরফে পাগলা মিজানকে ৫দিন রিমান্ড শেষে ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে আদালতে প্রেরণ করা হযেছে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।

ওসি আব্দুছ ছালেক জানান, রিমান্ডে তার অস্ত্রের উৎস ও ভারতে পালিয়ে যাওয়ার ব্যপারে বেশ কিছু তথ্য পেয়েছেন। তবে সে গুলো তারা যাচাই বাছাইকরে দেখবেন বলেও জানান।

তিনি জানান, বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট মোঃ সালেহ্ আহমদ এর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতে শোনানী শেষে তাকে ৫দিনের রিমান্ড মঞ্জুর করলে ২৪ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য  শ্রীমঙ্গল থানায় আনা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আলমগীর জানান, মিজানের পক্ষে কোন প্রকার জামিনের আবেদন না থাকায় কোন শোনানী না করে আদালত তাকে মৌলভীবার জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। বিকেল পোনে ৪টার দিকে তাকে মৌলভীবাজার কারাগারে দিয়ে আসেন বলে জানান তিনি।

উল্লেখ্য ১২ অক্টোবর শনিবার সকালে র‌্যাবের ওয়ারেন্ট অফিসার আব্দুল জব্বার বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা নাম্বার ১৫, তারিখ ১২/১০/২০১৯।

এর আগে বৃহস্পতিবার ১০ অক্টোবর রাতে র‌্যাবে মোহাম্মদ পুরের একটি বিশেষ টিম মৌলভীবাজারের শ্রীমঙ্গল কলেজ রোডের ফজলুর রহমানের বাসা থেকে তাকে আটক করে ১১ অক্টোবর ভোরে তাকে নিয়ে ঢাকায় চলে যায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com