৪৬ বিজিবির উদ্যোগে ৪১ লক্ষ টাকার তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে
October 29, 2019,

বিকুল চক্রবর্তী॥ শ্রীমঙ্গল ৪৬ বিজিবির উদ্যোগে মাসিক কার্যক্রমের আওতায় বিভিন্ন তামাকজাত দ্রব্যসামগ্রী ধংস করা হয়।
মঙ্গলবার ২৯ অক্টোবর সকাল ১১ টায় শ্রীমঙ্গল ৪৬ বিজিবি সেক্টরে উদ্ধারকৃত ভারতীয় নাসির পাতার বিড়ি, গোপাল জর্দা ধংস করা হয়। ধংসকৃত দ্রব্যের বাজার মূল্য ৪১ লক্ষ টাকা বলে জানান ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোঃ শাহজাহান ।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান মামুন, ৪৬ বিজিবির সহকারী পরিচালক মোঃ শাহজাহান, নায়েব সুবেদার সিগন্যাল সুধন কুমার মজুমদার, হাবিলদার মোঃ মোশারফ হোসেন, হাবিলদার মোঃ শাহীন ও উপজেলা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ ।



মন্তব্য করুন