লোটো শো রুমকে ৪০ হাজার টাকা জরিমানা

October 30, 2019,

স্টাফ রিপোর্টার॥ নিম্নমানের জুতা বিক্রির অভিযোগে মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান রোডের লোটো শো-রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মুজিবুর রহমান নামের এক ক্রেতা লোটো শো-রুম থেকে এক জোড়া জুতা ক্রয় করেন। ক্রয় করার দুই দিন পরে জুতাটি নষ্ট হয়ে যায়। মুজিবুর রহমান জুতাগুলো পরিবর্তন করা জন্য লোটো শোরুম মৌলভীবাজার-২ যান। লোটো শোরুমের ম্যানেজার ক্রেতার নিম্নমানের জুতাগুলো পরিবর্তন না করে তাদের কিছু করণীয় নেই বলে জানিয়ে দেন।

শেষে মুজিবুর রহমান কোন প্রতিকার না পেয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগটি প্রমাণিত হওয়ায় ৩০ অক্টোবর বুধবার ওই শো-রুমকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। আইন অনুসারে জরিমানা ৪০ হাজার টাকার ২৫% দশ হাজার টাকা অভিযোগকারী মুজিবুর রহমানকে প্রদান করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন আর্মস পুলিশ ব্যাটেলিয়ান ফোর্স।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com