শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল

October 31, 2019,

এহসান বিন মুজাহির॥ শ্রীমঙ্গলের ২০১৯ শিক্ষাবর্ষের পিইসি ও জেএসসি পরীক্ষার্থীদের নিয়ে এক দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১২টায় শ্রীমঙ্গল  পৌর শহরের জালালিয়া রোডস্থ শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সিনিয়ির সহ-সভাপতি ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইসমাইল মাহমুদ। স্কুলের ভাইস প্রিন্সিপাল মোঃ শামীম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের পরিচালক মুহাম্মদ নাদির হোসেন, শামীম আহমদ এবং এইচ এম ইয়াকু চৌধুরী। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষক আশিকুর রহমান চৌধুরী, মুহিবুর রহমান, শারমিন জান্নাত, রেশমি আক্তার, কোহিনুর আক্তার, প্রিয়াব দেব বর্মা এবং পলি দেব। অনুষ্ঠানে পিইসি ও জএসসি পরীক্ষার্থীদের হাতে পরীক্ষার এডমিট কার্ড, রেজিস্ট্রেন কার্ডসহ শিক্ষা উপকরণ সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com