মৌলভীবাজার জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

November 2, 2019,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে দলের প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় কংগ্রেস সফল করার লক্ষ্যে জেলা যুবলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২ নভেম্বর দুপুরে পৌরসভা মিলনায়তনের হলরুমে যুবলীগ সভাপতি নাহিদ আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমনের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন সহ সভাপতি বিকাশ ভৌমিক, মুজিবুর রহমান, মহিউদ্দিন চৌধুরী ফহিম, সুজিত দাস, শামীম আহমদ, আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সৈয়দ সেলিম হক, পান্না দত্ত, মুমিত আহমদ, সাংগঠনিক সম্পাদক সুমেল দাশ যিশু, শেখ রুমেল আহমদ, কয়ছর আহমদ ও হোসেন মোহাম্মদ ওয়াহিদ সৈকত, গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক গোলাম মোশারফ টিটু, সহ-সম্পাদক সাদমান সাকিব, সদস্য বদরুল ইসলাম বদর, দিলদার মিয়া, মোশাইহদ আলম, সাজ্জাদুর রহমান মনাই, তাহির আলী, আবু নাছির চৌধুরী রিপন প্রমুখ।

বক্তব্য রাখন সদর যুবলীগ সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান ছালিক, কমলগঞ্জ উপজেলা যুবলীগ আহ্বায়ক ও পৌর মেয়র জুয়েল আহমদ, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগ সভাপতি বেলায়েত হোসেন ও সাধারণ সম্পাদক ছালিক আহমদ, কুলাউড়া উপজেলা যুবলীগ সভাপতি আব্দুস শহীদ, জুড়ী উপজেলা যুবলীগ সভাপতি মামুনুর রশীদ সাজু, বড়লেখা উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক কামাল আহমদসহ জেলা নেতৃবৃন্দ।

সভায় যুবলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ফজলুর রহমানকে সফলভাবে দায়িত্ব পালন করায় সম্মাননা স্মারক দেয়া হয়েছে। এ বর্ধিত সভায় জেলা যুবলীগের সকল স্তরের নেতৃবৃন্দসহ উপজেলা যুবলীগের সভাপতি, সম্পাদক, আহবায়করা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com