শ্রীমঙ্গলে ৪৮তম জাতীয় সমবায় দিবস পালিত

November 2, 2019,

তোফায়েল পাপ্পু॥ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশে বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বর্ণাঢ্যভাবে পালিত হলো ৪৮তম জাতীয় সমবায় দিবস ২০১৯।

‘‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার ২ নভেম্বর  এক বর্নাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সম্বনিত উন্নয়ন কর্মসূচী জীবিকা প্রকল্প, ব্র্যাক এর সৌজন্যে উপজেলা সমবায় দপ্তর, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সমবায়দের উদ্যোগে সমবায় আইন ও বিধি মান্যকারী ১০টি সমবায় সমিতিকে শুভেচ্ছা ও প্ররণা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জীবিকা প্রকল্পের ডলুচড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি ি লি:, কালাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি:, দক্ষিণ লামুয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: কে শ্রীমঙ্গল  উপজেলা পর্যায়ে সার্বিক গ্রাম উন্নয়ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। এবং জীবিকার আরও একটি সমমিত-ডলুছড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি: কে মৌলভীবাজার জেলা সমবায় অধিদপ্তর জেলা পর্যায়ে পুরষ্কিত করা হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন মুনালিসা সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা সমবায় অফিসার মো: জাহাঙ্গীর আলম প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com