জেএসসি ও জেডিসি মৌলভীবাজারে প্রথম দিনেই অনুপস্থিত ৬৪২ জন

November 3, 2019,

সাইফুল্লাহ হাসান॥ মৌলভীবাজারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪২ জন পরীক্ষার্থী।

শনিবার ২ নভেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসকের জেএসসি-জেডিসি পরীক্ষা কন্টোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৪৯৭ জন, জেডেসি পরীক্ষার্থী ১৪৫ জন অনুপস্থিত। এছাড়াও ১১ জন ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত। এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলা থেকে জেএসসিতে ২৯ হাজার দুইশত ৬জন, জেডিসিতে ৪ হাজার ৮শত ৪৩ জন এবং ভোকেশনালে মোট ৭১৮ পরীক্ষার্থী অংশ নিয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com